মীখা 6

সুতরাং, আমি তোমাদের পাপের জন্য ভীষণভাবে শাস্তি দেব ও তোমাদের ধ্বংস করব।

Micah 6:13 (UKJV) Therefore also will I make you sick in smiting you, in making you desolate because of your sins.

11আমি কি তাকে নির্দোষ মানব যার কাছে অসাধু দাঁড়িপাল্লা এবং থলিতে কম ওজনের বাটখারা আছে?

12তোমাদের ধনী লোকেরা অত্যাচারী; তোমাদের অধিবাসীরা মিথ্যাবাদী এবং তাদের জিভ ছলনার কথা বলে।

13সুতরাং, আমি তোমাদের পাপের জন্য ভীষণভাবে শাস্তি দেব ও তোমাদের ধ্বংস করব।

14তোমরা খাবে কিন্তু তৃপ্ত হবে না; তোমাদের পেট তখনও খালি থাকবে। তোমরা সঞ্চয় করার চেষ্টা করবে কিন্তু হবে না, কারণ তোমরা যা কিছু রক্ষা করবে তা আমি তরোয়ালকে দেব।

15তোমরা বীজ বুনবে কিন্তু ফসল কাটতে পারবে না; তোমরা জলপাই মাড়াই করবে কিন্তু তার তেল ব্যবহার করতে পারবে না, তোমরা দ্রাক্ষামাড়াই করবে কিন্তু তার রস পান করতে পারবে না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.