1সদাপ্রভু কি বলছেন তা শোনো, “ওঠো, পর্বতের সামনে আমার কথা পেশ করো; তুমি যা বলছ তা পাহাড়গুলি শুনুক।
2“হে পর্বতসকল, সদাপ্রভুর অভিযোগ শোনো; হে পৃথিবীর চিরস্থায়ী ভিত্তিমূলগুলি, তোমরাও শোনো। তাঁর নিজের লোকদের বিরুদ্ধে সদাপ্রভুর কিছু বলার আছে; তিনি ইস্রায়েলীদের বিরুদ্ধে একটি অভিযোগ আনছেন।
3“হে আমার লোকেরা, আমি তোমাদের কি করেছি? কীভাবে আমি তোমাদের কষ্ট দিয়েছি? আমাকে উত্তর দাও।
4আমি তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছি এবং দাসত্বের দেশ থেকে উদ্ধার করেছি। তোমাদের পরিচালনা করার জন্য আমি মোশি, হারোণ আর মরিয়মকে পাঠিয়েছি।