মীখা 6

শোনো! সদাপ্রভু নগরের লোকদের ডাকছেন, আর তোমার নামের ভয় করা হল প্রজ্ঞা, “শাস্তির লাঠি এবং সেটিকে যিনি নিযুক্ত করেছেন তাঁর দিকে মনোযোগ দাও!

Micah 6:9 (UKJV) The LORD's voice cries unto the city, and the man of wisdom shall see your name: hear all of you the rod, and who has appointed it.

7সদাপ্রভু কি হাজার হাজার মেষ, কিংবা দশ হাজার নদী ভরা জলপাই তেলে খুশি হবেন? আমার অন্যায়ের জন্য কি আমি আমার প্রথম সন্তান, আমার পাপের জন্য নিজের শরীরের ফল উৎসর্গ করব?

8হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন। সদাপ্রভু তোমার কাছ থেকে কী চাইছেন জানো? শুধুমাত্র এইটা যে, ন্যায্য কাজ করা ও ভালোবাসা এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা।

9শোনো! সদাপ্রভু নগরের লোকদের ডাকছেন, আর তোমার নামের ভয় করা হল প্রজ্ঞা, “শাস্তির লাঠি এবং সেটিকে যিনি নিযুক্ত করেছেন তাঁর দিকে মনোযোগ দাও!

10হে দুষ্ট ঘর, আমি কি ভুলে যাব অসৎ উপায়ে পাওয়া তোমার ধনসম্পদ এবং কম মাপের ঐফা, যা অভিশপ্ত?

11আমি কি তাকে নির্দোষ মানব যার কাছে অসাধু দাঁড়িপাল্লা এবং থলিতে কম ওজনের বাটখারা আছে?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.