মীখা 6

সদাপ্রভু কি হাজার হাজার মেষ, কিংবা দশ হাজার নদী ভরা জলপাই তেলে খুশি হবেন? আমার অন্যায়ের জন্য কি আমি আমার প্রথম সন্তান, আমার পাপের জন্য নিজের শরীরের ফল উৎসর্গ করব?

Micah 6:7 (UKJV) Will the LORD be pleased with thousands of rams, or with ten thousands of rivers of oil? shall I give my firstborn for my transgression, the fruit of my body for the sin of my soul?

5হে আমার লোকেরা, স্মরণ করো মোয়াবের রাজা বালাক তোমাদের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিল, এবং বিয়োরের পুত্র বিলিয়ম কি উত্তর দিয়েছিল। শিটিম থেকে গিল্‌গল পর্যন্ত তোমাদের যাত্রার কথা মনে করো, যেন তোমরা সদাপ্রভুর ধার্মিকতার কাজগুলি জানতে পারো।”

6আমি কি নিয়ে সদাপ্রভুর সামনে যাব এবং স্বর্গের ঈশ্বরের উপাসনা করব? আমি কি হোমবলির জন্য তাঁর সামনে যাব, কয়েকটি এক বছরের বাছুর নিয়ে?

7সদাপ্রভু কি হাজার হাজার মেষ, কিংবা দশ হাজার নদী ভরা জলপাই তেলে খুশি হবেন? আমার অন্যায়ের জন্য কি আমি আমার প্রথম সন্তান, আমার পাপের জন্য নিজের শরীরের ফল উৎসর্গ করব?

8হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন। সদাপ্রভু তোমার কাছ থেকে কী চাইছেন জানো? শুধুমাত্র এইটা যে, ন্যায্য কাজ করা ও ভালোবাসা এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা।

9শোনো! সদাপ্রভু নগরের লোকদের ডাকছেন, আর তোমার নামের ভয় করা হল প্রজ্ঞা, “শাস্তির লাঠি এবং সেটিকে যিনি নিযুক্ত করেছেন তাঁর দিকে মনোযোগ দাও!

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.