মীখা 6

হে আমার লোকেরা, স্মরণ করো মোয়াবের রাজা বালাক তোমাদের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিল, এবং বিয়োরের পুত্র বিলিয়ম কি উত্তর দিয়েছিল। শিটিম থেকে গিল্‌গল পর্যন্ত তোমাদের যাত্রার কথা মনে করো, যেন তোমরা সদাপ্রভুর ধার্মিকতার কাজগুলি জানতে পারো।”

Micah 6:5 (UKJV) O my people, remember now what Balak king of Moab consulted, and what Balaam the son of Beor answered him from Shittim unto Gilgal; that all of you may know the righteousness of the LORD.

3“হে আমার লোকেরা, আমি তোমাদের কি করেছি? কীভাবে আমি তোমাদের কষ্ট দিয়েছি? আমাকে উত্তর দাও।

4আমি তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছি এবং দাসত্বের দেশ থেকে উদ্ধার করেছি। তোমাদের পরিচালনা করার জন্য আমি মোশি, হারোণ আর মরিয়মকে পাঠিয়েছি।

5হে আমার লোকেরা, স্মরণ করো মোয়াবের রাজা বালাক তোমাদের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিল, এবং বিয়োরের পুত্র বিলিয়ম কি উত্তর দিয়েছিল। শিটিম থেকে গিল্‌গল পর্যন্ত তোমাদের যাত্রার কথা মনে করো, যেন তোমরা সদাপ্রভুর ধার্মিকতার কাজগুলি জানতে পারো।”

6আমি কি নিয়ে সদাপ্রভুর সামনে যাব এবং স্বর্গের ঈশ্বরের উপাসনা করব? আমি কি হোমবলির জন্য তাঁর সামনে যাব, কয়েকটি এক বছরের বাছুর নিয়ে?

7সদাপ্রভু কি হাজার হাজার মেষ, কিংবা দশ হাজার নদী ভরা জলপাই তেলে খুশি হবেন? আমার অন্যায়ের জন্য কি আমি আমার প্রথম সন্তান, আমার পাপের জন্য নিজের শরীরের ফল উৎসর্গ করব?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.