1কি দুর্দশা আমার! আমি সেইরকম হয়েছি যে গ্রীষ্মকালে ফল সংগ্রহ করে আর দ্রাক্ষাক্ষেতে কুড়ায়; খাবার জন্য আঙুরের গুচ্ছ নেই, আমার আকাঙ্ক্ষিত এমন কোনো ডুমুরও নেই যা পাকতে চলেছে।
2দেশ থেকে ভক্তদের মুছে ফেলা হয়েছে; সৎলোক একজনও নেই। রক্তপাত করার জন্য সবাই ওৎ পেতে আছে; প্রত্যেকে তার নিজের জালে অন্যকে আটকাতে চায়।
3দুষ্কর্ম করার জন্য দু-হাতই দক্ষ; শাসকেরা উপহার দাবি করে, বিচারকেরা ঘুস নেয়, ক্ষমতাশালীরা তাদের ইচ্ছা প্রকাশ করে, তারা একসঙ্গে চক্রান্ত করে।