1নীনবী সংক্রান্ত এক ভবিষ্যদ্বাণী। ইল্কোশীয় নহূমের দর্শন সম্বলিত পুস্তক।
2সদাপ্রভু ঈর্ষান্বিত এবং প্রতিফলদাতা ঈশ্বর; সদাপ্রভু প্রতিশোধ নেন এবং তিনি ক্রোধে পরিপূর্ণ। সদাপ্রভু তাঁর শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেন এবং তাঁর প্রতিপক্ষদের বিরুদ্ধে তাঁর ক্রোধ ঢেলে দেন।
3সদাপ্রভুর ক্রোধে ধীর কিন্তু পরাক্রমে মহান; সদাপ্রভু দোষীদের অদণ্ডিত অবস্থায় ছেড়ে দেবেন না। ঘূর্ণিঝড় ও ঝটিকাই তাঁর পথ, ও মেঘরাশি তাঁর পদধূলি।
4তিনি র্ভৎসনা করে সমুদ্রকে শুকনো করে দেন; তিনি সব নদনদী জলশূন্য করে দেন। বাশন ও কর্মিল শুকিয়ে যায় এবং লেবাননের ফুলগুলিও ম্লান হয়ে যায়।