1লোকেদের কর্মকর্তারা জেরুশালেমে বাস করতেন। বাকি লোকেরা গুটিকাপাত করল যেন তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র নগর জেরুশালেমে বাস করতে পারে আর বাকি নয়জন তাদের নিজেদের নগরে থাকবে।
2যে সকল লোক ইচ্ছা করে জেরুশালেমে বাস করতে চাইল লোকেরা তাদের প্রশংসা করল।
3প্রদেশের এসব প্রধান লোক জেরুশালেমে বসতি করল (কিন্তু যিহূদা দেশের বিভিন্ন নগরে কিছু ইস্রায়েলী, যাজকেরা, লেবীয়েরা, উপাসনা গৃহের সেবাকারীরা ও শলোমনের দাসদের বংশধরেরা নিজের নিজের জমিতে বাস করত,
4এছাড়া যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর কিছু লোক জেরুশালেমে বাস করত): যিহূদা বংশধরদের মধ্য থেকে: উষিয়ের ছেলে অথায়, সেই উষিয় সখরিয়ের ছেলে, সখরিয় অমরিয়ের ছেলে অমরিয় শফটিয়ের ছেলে, শফটিয় মহললেলের ছেলে, সে পেরসের বংশধরদের মধ্যে একজন।