নহিমিয় 11

পেরসের বংশের মোট 468 শক্তিশালী লোক জেরুশালেমে বাস করত।

Nehemiah 11:6 (UKJV) All the sons of Perez that dwelt at Jerusalem were four hundred threescore and eight valiant men.

4এছাড়া যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর কিছু লোক জেরুশালেমে বাস করত): যিহূদা বংশধরদের মধ্য থেকে: উষিয়ের ছেলে অথায়, সেই উষিয় সখরিয়ের ছেলে, সখরিয় অমরিয়ের ছেলে অমরিয় শফটিয়ের ছেলে, শফটিয় মহললেলের ছেলে, সে পেরসের বংশধরদের মধ্যে একজন।

5আর বারূকের ছেলে মাসেয়, সেই বারূক কল্‌হোষির ছেলে, কল্‌হোষি হসায়ের ছেলে, হসায় অদায়ার ছেলে, অদায়া যোয়ারীবের ছেলে, যোয়াবীর সখরিয়ের ছেলে, সখরিয় শীলোনীয়ের বংশধরদের মধ্যে একজন।

6পেরসের বংশের মোট 468 শক্তিশালী লোক জেরুশালেমে বাস করত।

7বিন্যামীনের বংশধরদের মধ্য থেকে: মশুল্লমের ছেলে সল্লু, সেই মশুল্লম যোয়েদের ছেলে, যোয়েদ পদায়ের ছেলে, পদায় কোলায়ার ছেলে, কোলায়া মাসেয়ের ছেলে, মাসেয় ঈথীয়েলের ছেলে, ঈথীয়েল যিশায়াহের ছেলে,

8এবং তার অনুগামীরা, গব্বয় ও সল্লয় ছিল 928 জন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.