7সল্লূ, আমোক, হিল্কিয় ও যিদয়িয়। যেশূয়ের সময়ে এরা ছিলেন যাজকদের ও তাদের সহযোগীদের মধ্যে প্রধান।
8লেবীয়েরা হল যেশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা, মত্তনিয়, এই মত্তনিয় ও তার সহযোগীরা ধন্যবাদের গানের দায়িত্বে ছিল।
9সেবাকাজের সময় তাদেরই সহযোগী বক্বুকিয় ও উন্নো তাদের মুখোমুখি দাঁড়াত।
10যেশূয় ছিল যোয়াকীমের বাবা, যোয়াকীম ছিল ইলীয়াশীবের বাবা, ইলিয়াশীব ছিল যোয়াদার বাবা,
11যোয়াদা ছিল যোনাথনের বাবা, এবং যোনাথন ছিল যদ্দূয়ের বাবা।