9সেবাকাজের সময় তাদেরই সহযোগী বক্বুকিয় ও উন্নো তাদের মুখোমুখি দাঁড়াত।
10যেশূয় ছিল যোয়াকীমের বাবা, যোয়াকীম ছিল ইলীয়াশীবের বাবা, ইলিয়াশীব ছিল যোয়াদার বাবা,
11যোয়াদা ছিল যোনাথনের বাবা, এবং যোনাথন ছিল যদ্দূয়ের বাবা।
12যোয়াকীমের সময়ে যাজকদের পরিবারের মধ্যে এরা প্রধান ছিলেন: সরায়ের পরিবারে মরায়; যিরমিয়ের পরিবারে হনানিয়;
13ইষ্রার পরিবারে মশুল্লম; অমরিয়ের পরিবারে যিহোহানন;