1মহাযাজক ইলীয়াশীব ও তাঁর সঙ্গী যাজকেরা গিয়ে মেষদ্বার গাঁথলেন। তারা সেটি সমর্পণ করে তাঁর দরজা লাগালেন, তারপর তারা হম্মোয়া দুর্গ থেকে হননেলের দুর্গ পর্যন্ত গেঁথে প্রাচীরের সেই দুটি অংশ সমর্পণ করলেন।
2এর পরের অংশটি যিরীহোর লোকেরা গাঁথল এবং তাঁর পরের অংশটি গাঁথল ইম্রির ছেলে সক্কূর।
3হস্সনায়ার ছেলেরা মৎস্যদ্বার গাঁথল। তারা তাঁর কড়িকাঠগুলি এবং তাঁর দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল।
4তাঁর পরের অংশটি মেরামত করল ঊরিয়ের ছেলে মরেমোৎ, ঊরিয় ছিল হক্কোষের ছেলে। তাঁর পরের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম, মেরামত করল, বেরিখিয়ের ছিল মশেষবেলের ছেলে এবং তাঁর পরের অংশটি বানার ছেলে সাদোক মেরামত করল।