8তাদের শিকারের মধ্যে ছিল, মিদিয়নের পাঁচজন রাজা—ইবি, রেকম, সূর, হূর ও রেবা। তারা বিয়োরের ছেলে বিলিয়মকেও তরোয়ালের আঘাতে বধ করল।
9ইস্রায়েলীরা, মিদিয়নীয় স্ত্রীলোক ও ছেলেমেয়েদের বন্দি করল এবং তারা তাদের গবাদি পশু, মেষপাল ও সমস্ত জিনিস লুণ্ঠন করল।
10তারা তাদের নগরগুলি, যেখানে তারা বসবাস করত এবং তাদের সমস্ত ছাউনি পুড়িয়ে দিল।
11তারা মানুষ ও পশু সমেত সমস্ত লুন্ঠিত দ্রব্য ও সমস্ত প্রাণীকে নিয়ে গেল।
12সমস্ত বন্দি, ধৃত প্রাণী ও লুন্ঠিত জিনিসগুলি নিয়ে তারা মোশি, যাজক ইলিয়াসর ও ইস্রায়েলী সমাজের কাছে তাদের ছাউনিতে, মোয়াবের সমতলে, জর্ডনের সমীপে, যিরীহোর অপর পাশে নিয়ে এল।