6মোশি প্রত্যেক গোষ্ঠী থেকে এক হাজার ব্যক্তিকে যুদ্ধে পাঠালেন। তাদের সঙ্গে যাজক ইলিয়াসরের ছেলে পীনহসকেও পাঠানো হল। তিনি পবিত্রস্থান থেকে পবিত্র জিনিসগুলি ও সংকেত জ্ঞাপনের উদ্দেশে তূরী সঙ্গে নিলেন।
7সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা মিদিয়নের বিপক্ষে যুদ্ধ করে তাদের প্রত্যেক পুরুষকে বধ করল।
8তাদের শিকারের মধ্যে ছিল, মিদিয়নের পাঁচজন রাজা—ইবি, রেকম, সূর, হূর ও রেবা। তারা বিয়োরের ছেলে বিলিয়মকেও তরোয়ালের আঘাতে বধ করল।
9ইস্রায়েলীরা, মিদিয়নীয় স্ত্রীলোক ও ছেলেমেয়েদের বন্দি করল এবং তারা তাদের গবাদি পশু, মেষপাল ও সমস্ত জিনিস লুণ্ঠন করল।
10তারা তাদের নগরগুলি, যেখানে তারা বসবাস করত এবং তাদের সমস্ত ছাউনি পুড়িয়ে দিল।