গণনা পুস্তক 34

“ইস্রায়েলীদের আদেশ দাও, তাদের বলো, ‘যখন তোমরা কনানে প্রবেশ করবে, যে দেশ তোমাদের স্বত্বাধিকাররূপে বণ্টন করা হবে, তার সীমানা হবে এইরকম:

Numbers 34:2 (UKJV) Command the children of Israel, and say unto them, When all of you come into the land of Canaan; (this is the land that shall fall unto you for an inheritance, even the land of Canaan with the coasts thereof:)

1সদাপ্রভু মোশিকে বললেন,

2“ইস্রায়েলীদের আদেশ দাও, তাদের বলো, ‘যখন তোমরা কনানে প্রবেশ করবে, যে দেশ তোমাদের স্বত্বাধিকাররূপে বণ্টন করা হবে, তার সীমানা হবে এইরকম:

3“ ‘তোমাদের দক্ষিণপ্রান্তের সীমানা হবে, ইদোমের সীমানা বরাবর, সীন মরুভূমির কিছুটা অংশ। পূর্বপ্রান্তে, তোমাদের দক্ষিণ দিকের সীমানা শুরু হবে মরুসাগরের প্রান্তভাগ থেকে।

4বৃশ্চিক গিরিপথের দক্ষিণভাগ অতিক্রম করে, সীন পর্যন্ত গিয়ে তা কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক পর্যন্ত বিস্তৃত হবে। তারপরে তা হৎসর-অদর পর্যন্ত গিয়ে অস্‌মোন পর্যন্ত যাবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.