22সদাপ্রভু মোশিকে বললেন,
23“হারোণ এবং তার ছেলেদের বলো, ‘তোমরা এইভাবে ইস্রায়েলীদের আশীর্বাদ করবে। তাদের বোলো
24“ ‘ “সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুন ও তোমাদের রক্ষা করুন;
25সদাপ্রভু তোমাদের প্রতি প্রসন্ন-মুখ হোন ও তোমাদের প্রতি সদয় হোন;
26সদাপ্রভু তোমাদের প্রতি তার মুখ ফেরান ও তোমাদের শান্তি দিন।” ’