17কিন্তু সিয়োন পর্বতে উদ্ধারপ্রাপ্ত লোকেরা থাকবে; তা পবিত্র হবে, আর যাকোবের কুল তার উত্তরাধিকার ভোগ করবে।
18যাকোবের কুল হবে আগুনের মতো আর যোষেফের কুল হবে আগুনের শিখার মতো; এষৌর কুল হবে খড়কুটোর মতো, তারা তাকে দাহ করে গ্রাস করবে। এষৌর কুল থেকে অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত কেউই থাকবে না।” সদাপ্রভু একথা বলেছেন।
19নেগেভ থেকে লোকেরা এসে এষৌর পাহাড়গুলি দখল করবে। নিচু পাহাড়ি অঞ্চলের লোকেরা ফিলিস্তিনীদের দেশ অধিকার করবে। তারা এসে ইফ্রয়িম ও শমরিয়ার ক্ষেত্রের দখল নেবে এবং বিন্যামীন গিলিয়দ অধিকার করবে।
20এই ইস্রায়েলী নির্বাসিতের দল, যারা কনানে আছে, তারা সারিফত পর্যন্ত দেশ অধিকার করবে; জেরুশালেম থেকে নির্বাসিতের দল, যারা সফারদে আছে, তারা নেগেভের নগরগুলি অধিকার করবে।
21উদ্ধারকারীদের দল সিয়োন পর্বতে উঠে যাবে, যেন এষৌর পর্বতগুলি শাসন করতে পারে। আর সেই রাজ্য সদাপ্রভুরই হবে।