6কিন্তু এষৌকে কেমন তন্নতন্ন করে খোঁজা হবে, তার গুপ্তধন সব লুঠতরাজ করা হয়েছে!
7তোমার সমস্ত মিত্রশক্তি তোমাকে সীমানা পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে, তোমার বন্ধুরা তোমার সঙ্গে প্রতারণা করে তোমাকে পরাস্ত করবে; যারা তোমার অন্ন ভোজন করে, তারা তোমার জন্য এক ফাঁদ পাতবে, কিন্তু তুমি তা বুঝতে পারবে না।”
8সদাপ্রভু ঘোষণা করেন, “সেদিন, আমি কি ইদোমের জ্ঞানী লোকেদের বিনষ্ট করব না, এষৌর পর্বতগুলিতে কি বুদ্ধিমানদের ধ্বংস করব না?
9ওহে তৈমন, তোমার যোদ্ধারা আতঙ্কগ্রস্ত হবে, আর এষৌর পর্বতগুলিতে বসবাসকারী প্রত্যেকে হত্যালীলায় উচ্ছিন্ন হবে।
10এর কারণ হল, তোমার ভাই যাকোবের বিরুদ্ধে তোমার হিংস্রতা, তুমি লজ্জায় আচ্ছন্ন হবে; তুমি চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।