2তিনি প্রবল রবে চিৎকার করে বললেন, “ ‘পতন হল! বিশাল সেই ব্যাবিলনের পতন হল!’ সে হয়ে উঠেছিল ভূতপ্রেতদের গৃহ, সমস্ত মন্দ-আত্মার লুকোনোর স্থান, প্রত্যেক অশুচি পাখির এক আস্তানা। প্রত্যেক অশুচি ও ঘৃণ্য পশুর এক আস্তানা।
3কারণ সমস্ত জাতি তার ব্যভিচারের উন্মত্তকারী সুরা পান করেছে। পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে, আবার পৃথিবীর বণিকেরা তার বিলাসিতার প্রাচুর্যে ধনবান হয়েছে।”
4তারপর আমি স্বর্গ থেকে শুনলাম অন্য এক কণ্ঠস্বর: “ ‘আমার প্রজারা, ওর মধ্য থেকে বের হয়ে এসো,’ যেন তোমরা তার পাপসকলের অংশীদার না হও, যেন তার কোনো বিপর্যয় তোমাদের প্রতি না ঘটে;
5কারণ তার সব পাপ আকাশ পর্যন্ত স্তূপীকৃত হয়েছে; আর ঈশ্বর তার সব অপরাধ স্মরণ করেছেন।
6সে যেমন করেছে, তার প্রতি ফিরে সেরকমই করো; তার কৃতকর্মের দ্বিগুণ প্রতিফল তাকে দাও। তার নিজের পানপাত্রেই তার জন্য দ্বিগুণ পানীয় মিশ্রিত করো।