10কানের দুলগুলি তোমার দুই গালকে আর রত্নখচিত মালা তোমার গলাকে করে তুলেছে অপূর্ব।
11আমরা তোমাকে করে তুলব যেন সোনার তৈরি কানের দুল, যা হবে রৌপ্যখচিত।
12রাজা যখন তাঁর মেজের নিকটে উপস্থিত, তখন আমার সুগন্ধি তার সৌরভ ছড়াল।
13আমার প্রেমিক আমার কাছে এক থলি গন্ধরসের মতো যা আমার স্তনযুগলের উপত্যকায় মিশে থাকে।
14আমার প্রেমিক আমার কাছে মেহেদি গুল্মের একগুচ্ছ কুঁড়ির মতো, যা জন্মায় ঐন-গদীর দ্রাক্ষাক্ষেত্রে।