পরমগীত 1

আমার প্রেমিক আমার কাছে মেহেদি গুল্মের একগুচ্ছ কুঁড়ির মতো, যা জন্মায় ঐন-গদীর দ্রাক্ষাক্ষেত্রে।

Song of Solomon 1:14 (UKJV) My beloved is unto me as a cluster of camphire in the vineyards of Engedi.

12রাজা যখন তাঁর মেজের নিকটে উপস্থিত, তখন আমার সুগন্ধি তার সৌরভ ছড়াল।

13আমার প্রেমিক আমার কাছে এক থলি গন্ধরসের মতো যা আমার স্তনযুগলের উপত্যকায় মিশে থাকে।

14আমার প্রেমিক আমার কাছে মেহেদি গুল্মের একগুচ্ছ কুঁড়ির মতো, যা জন্মায় ঐন-গদীর দ্রাক্ষাক্ষেত্রে।

15প্রিয়তমা আমার, অনিন্দ্যসুন্দরী তুমি! আহা, কি অপরূপ তুমি! তোমার দু-নয়ন কপোতের মতো।

16ওগো আমার প্রিয়তম, সুদর্শন তুমি! আহা, কী মনোহর তুমি! আমাদের শয্যাও কেমন শ্যামল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.