পরমগীত 1

ওগো আমার প্রিয়তম, সুদর্শন তুমি! আহা, কী মনোহর তুমি! আমাদের শয্যাও কেমন শ্যামল।

Song of Solomon 1:16 (UKJV) Behold, you are fair, my beloved, yea, pleasant: also our bed is green.

14আমার প্রেমিক আমার কাছে মেহেদি গুল্মের একগুচ্ছ কুঁড়ির মতো, যা জন্মায় ঐন-গদীর দ্রাক্ষাক্ষেত্রে।

15প্রিয়তমা আমার, অনিন্দ্যসুন্দরী তুমি! আহা, কি অপরূপ তুমি! তোমার দু-নয়ন কপোতের মতো।

16ওগো আমার প্রিয়তম, সুদর্শন তুমি! আহা, কী মনোহর তুমি! আমাদের শয্যাও কেমন শ্যামল।

17আমাদের ঘরের কড়িকাঠ তৈরি সিডার গাছের কাঠ দিয়ে, আর বরগা দেবদারু দিয়ে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.