পরমগীত 3

ওগো সিয়োন-কন্যারা, তোমরা বাইরে বেরিয়ে এসো, দেখো, রাজা শলোমনকে, তিনি মাথায় মুকুট পরছেন, সেই মুকুট যা তাঁর বিবাহের দিন তাঁর মা মাথায় পরিয়ে দিয়েছিলেন, যেদিন তাঁর হৃদয় আনন্দিত হয়ে উঠেছিল।

Song of Solomon 3:11 (UKJV) Go forth, O all of you daughters of Zion, and behold king Solomon with the crown wherewith his mother crowned him in the day of his espousals, and in the day of the gladness of his heart.

9রাজা শলোমন তাঁর নিজের জন্য এই ঘোড়ার গাড়ীটি তৈরি করেছেন, লেবাননের কাঠ দিয়ে তিনি এটি নির্মাণ করেছেন।

10তিনি এর স্তম্ভগুলি রুপো দিয়ে, আর তলার অংশ সোনা দিয়ে তৈরি করেছেন, এর বসার গদিটি বেগুনিয়া বস্ত্রে সুসজ্জিত, এর অন্দরসজ্জায় জেরুশালেমের কন্যাদের প্রীতিপূর্ণ কারুকাজ।

11ওগো সিয়োন-কন্যারা, তোমরা বাইরে বেরিয়ে এসো, দেখো, রাজা শলোমনকে, তিনি মাথায় মুকুট পরছেন, সেই মুকুট যা তাঁর বিবাহের দিন তাঁর মা মাথায় পরিয়ে দিয়েছিলেন, যেদিন তাঁর হৃদয় আনন্দিত হয়ে উঠেছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.