2আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার হৃদয় জেগে ছিল। ওই শোনো! আমার প্রেমিক দরজায় করাঘাত করছেন: “দরজা খোলো, আমার ভগিনী, আমার প্রিয়া, আমার কপোত, আমার নিখুঁত সৌন্দর্য। আমার মস্তক শিশিরে ভিজে গেছে, রাতের আর্দ্রতায় সিক্ত হয়েছে আমার কেশরাশি।”
3আমি তো আমার অঙ্গাবরণ খুলে ফেলেছি— তা কি আবার আমায় পরিধান করতে হবে? আমার দুই পা ধুয়েছি— তা কি আবার ধূলিমলিন করব?
4আমার প্রেমিক দুয়ারের ছিদ্র দিয়ে অর্গল খোলার জন্য তাঁর হাত বাড়ালেন; তাঁর জন্য আমার হৃৎস্পন্দনের গতি বাড়তে শুরু করল।
5আমার প্রেমিকের জন্য দরজা খোলার জন্য আমি উঠলাম, আর দরজার অর্গলে লেগে থাকা গন্ধরসে আমার দু-হাত ভিজে গেল, তরল গন্ধরসে আমার আঙুলগুলি সিক্ত হল।
6আমার প্রেমিকের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রেমিক ফিরে গেছেন, চলে গেছেন তিনি। তাঁর প্রস্থানে আমার হৃদয় ম্রিয়মাণ হয়ে গেল। তাঁকে কত খুঁজলাম, কিন্তু কোথাও তাঁর দেখা পেলাম না, তাঁকে কত ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না।