পরমগীত 8

তুমি যদি আমার মায়ের স্তন্যপান করা হতে আমার সহোদর ভাইয়ের মতো! তাহলে তোমাকে ঘরের বাইরে দেখতে পেলে, আমি তোমাকে চুম্বন করতাম, তখন আর কেউ আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারত না।

Song of Solomon 8:1 (UKJV) O that you were as my brother, that sucked the breasts of my mother! when I should find you without, I would kiss you; yea, I should not be despised.

1তুমি যদি আমার মায়ের স্তন্যপান করা হতে আমার সহোদর ভাইয়ের মতো! তাহলে তোমাকে ঘরের বাইরে দেখতে পেলে, আমি তোমাকে চুম্বন করতাম, তখন আর কেউ আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারত না।

2আমি তোমাকে পথ দেখাতাম আর নিয়ে যেতাম আমার মায়ের ঘরে— যে মা আমার শিক্ষাদাত্রী। আমি তোমাকে পান করার জন্য সুগন্ধি মশলা মিশ্রিত সুরা দিতাম, দিতাম আমার ডালিম ফলের নির্যাস।

3তাঁর বাম বাহু আমার মস্তকের নিচে, আর তাঁর ডান বাহু আমাকে আলিঙ্গন করে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.