9আমি যদিও তাদের লোকদের মধ্যে ছড়িয়ে দেব, তবুও দূরদেশে তারা আমাকে মনে করবে। তারা ও তাদের সন্তানেরা বেঁচে থাকবে, এবং তারা ফিরে আসবে।
10মিশর দেশ থেকে আমি তাদের ফিরিয়ে নিয়ে আসব এবং আসিরিয়া থেকে তাদের একত্র করব। আমি তাদের গিলিয়দ ও লেবাননে নিয়ে আসব, এবং সেখানে তাদের জায়গা কুলাবে না।
11তারা কষ্টের-সাগরের মধ্যে দিয়ে যাবে; সাগরের ঢেউকে দমন করা হবে এবং নীলনদের সমস্ত গভীর জায়গা শুকিয়ে যাবে। আসিরিয়ার অহংকার ভেঙে দেওয়া হবে এবং মিশরের রাজদণ্ড দূর হয়ে যাবে।
12আমি তাদের সদাপ্রভুতে শক্তিশালী করব এবং তাঁর নামে তারা নিরাপদে বাস করবে,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।