1বসন্তকালে সদাপ্রভুর কাছে বর্ষা চাও; সদাপ্রভুই ঝড়ের মেঘ তৈরি করেন। তিনি লোকদের প্রচুর বৃষ্টি দেন, আর সকলের ক্ষেতে উদ্ভিদ জন্মান।
2প্রতিমাগুলি ছলনার কথা বলে, গণকেরা মিথ্যা দর্শন দেখে; তারা যে স্বপ্নের কথা বলে তা মিথ্যা, তারা বৃথাই সান্ত্বনা দেয়। সেইজন্য লোকেরা মেষপালের মতো ঘুরে বেড়ায় মেষপালকের অভাবে তারা অত্যাচারিত।
3“পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠছে, এবং আমি নেতাদের শাস্তি দেব; কারণ সার্বভৌম সদাপ্রভু যত্ন নেন তাঁর পালের, যিহূদা কুলের, এবং তাদের যুদ্ধের অহংকারী ঘোড়ার মতো করব।
4কারণ যিহূদা থেকে আসবে কোণার পাথর, তাঁর থেকে আসবে তাঁবু-খুটা, তাঁর থেকে আসবে যুদ্ধের ধনুক, তাঁর থেকে আসবে প্রত্যেক শাসনকর্তা।