4কারণ যিহূদা থেকে আসবে কোণার পাথর, তাঁর থেকে আসবে তাঁবু-খুটা, তাঁর থেকে আসবে যুদ্ধের ধনুক, তাঁর থেকে আসবে প্রত্যেক শাসনকর্তা।
5একসঙ্গে তারা হবে যুদ্ধের যোদ্ধাদের মতো যারা কাদা ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়াবে। তারা যুদ্ধ করবে কারণ সদাপ্রভু তাদের সঙ্গে আছেন, তারা শত্রুর অশ্বারোহীদের লজ্জিত করবে।
6“আমি যিহূদা কুলকে শক্তিশালী করব আর যোষেফ-কুলকে রক্ষা করব। আমি তাদের ফিরিয়ে আনব কেননা তাদের প্রতি আমার করুণা আছে। তারা এমন হবে যেন আমি তাদের অগ্রাহ্য করিনি। কারণ আমি সদাপ্রভু তাদের ঈশ্বর এবং আমি তাদের উত্তর দেব।
7ইফ্রয়িমীয়েরা যোদ্ধাদের মতো হবে, দ্রাক্ষারস পান করার মতো তাদের অন্তর খুশি হবে। তা দেখে তাদের সন্তানেরা আনন্দিত হবে; তাদের অন্তর সদাপ্রভুতে আনন্দ করবে।
8আমি তাদের সংকেত দেব এবং তাদের একসঙ্গে জড়ো করব। তাদের আমি নিশ্চয়ই মুক্ত করব; তারা আগের মতোই সংখ্যায় অনেক হবে।