4সেদিন, আমি প্রত্যেকটা ঘোড়াকে আতঙ্কে আঘাত করব এবং তার আরোহীকে পাগল করব,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি যিহূদা কুলের উপর সতর্ক নজর রাখব, কিন্তু আমি অন্যান্য জাতির সব ঘোড়াকে অন্ধ করব।
5তখন যিহূদার নেতৃবর্গ মনে মনে বলবে, ‘জেরুশালেমের লোকেরা শক্তিশালী, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের ঈশ্বর।’
6“সেদিন যিহূদার নেতৃবর্গকে আমি কাঠের বোঝার মধ্যে আগুনের পাত্রের মতো ও শস্যের আঁটির মধ্যে জ্বলন্ত মশালের মতো করব। তারা তাদের ডানদিক ও বাঁদিকের চারিদিকের সমস্ত জাতিদের গ্রাস করবে, কিন্তু জেরুশালেম তার নিজের জায়গায় স্থির থাকবে।
7“সদাপ্রভু প্রথমে যিহূদার বাসস্থানগুলি রক্ষা করবেন, যেন দাউদ কুল ও জেরুশালেমের বাসিন্দাদের সম্মান যিহূদার অন্যান্য লোকদের চেয়ে বেশি না হয়।
8সেদিন সদাপ্রভু জেরুশালেমের বসবাসকারীদের রক্ষা করবেন, যেন তাদের মধ্যেকার সবচেয়ে দুর্বল লোকও দাউদের মতো হয়, এবং দাউদ কুল ঈশ্বরের মতো হয়, সদাপ্রভুর যে দূত তাদের আগে আগে চলবে তাঁর মতো হবে।