5তখন যিহূদার নেতৃবর্গ মনে মনে বলবে, ‘জেরুশালেমের লোকেরা শক্তিশালী, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের ঈশ্বর।’
6“সেদিন যিহূদার নেতৃবর্গকে আমি কাঠের বোঝার মধ্যে আগুনের পাত্রের মতো ও শস্যের আঁটির মধ্যে জ্বলন্ত মশালের মতো করব। তারা তাদের ডানদিক ও বাঁদিকের চারিদিকের সমস্ত জাতিদের গ্রাস করবে, কিন্তু জেরুশালেম তার নিজের জায়গায় স্থির থাকবে।
7“সদাপ্রভু প্রথমে যিহূদার বাসস্থানগুলি রক্ষা করবেন, যেন দাউদ কুল ও জেরুশালেমের বাসিন্দাদের সম্মান যিহূদার অন্যান্য লোকদের চেয়ে বেশি না হয়।
8সেদিন সদাপ্রভু জেরুশালেমের বসবাসকারীদের রক্ষা করবেন, যেন তাদের মধ্যেকার সবচেয়ে দুর্বল লোকও দাউদের মতো হয়, এবং দাউদ কুল ঈশ্বরের মতো হয়, সদাপ্রভুর যে দূত তাদের আগে আগে চলবে তাঁর মতো হবে।
9সেদিন যে সমস্ত জাতি জেরুশালেমকে আক্রমণ করতে আসবে আমি তাদের ধ্বংস করব।