সখরিয় 14

গেবা থেকে জেরুশালেমের দক্ষিণের রিম্মোণ পর্যন্ত সমস্ত দেশ অরাবা সমভূমির মতো হবে। কিন্তু জেরুশালেমকে উঠানো হবে এবং তার নিজের জায়গায় থাকবে, বিন্যামীনের দ্বার থেকে প্রথম দ্বার পর্যন্ত, কোণের দ্বার পর্যন্ত, এবং হননেলের দুর্গ থেকে রাজকীয় দ্রাক্ষাপেষাই কল পর্যন্ত সেই স্থানেই থাকবে।

Zechariah 14:10 (UKJV) All the land shall be turned as a plain from Geba to Rimmon south of Jerusalem: and it shall be lifted up, and inhabited in her place, from Benjamin's gate unto the place of the first gate, unto the corner gate, and from the tower of Hananeel unto the king's winepresses.

8সেদিন গ্রীষ্মকালে ও শীতকালে জেরুশালেম থেকে জীবন্ত জল বের হবে, অর্ধেক পূর্বদিকে মরুসাগর ও অর্ধেক পশ্চিমদিকে ভূমধ্যসাগরে যাবে।

9সদাপ্রভুই হবেন সারা পৃথিবীর রাজা। সেদিন কেবল একজনই সদাপ্রভু হবেন, এবং তাঁর নামই একমাত্র নাম হবে।

10গেবা থেকে জেরুশালেমের দক্ষিণের রিম্মোণ পর্যন্ত সমস্ত দেশ অরাবা সমভূমির মতো হবে। কিন্তু জেরুশালেমকে উঠানো হবে এবং তার নিজের জায়গায় থাকবে, বিন্যামীনের দ্বার থেকে প্রথম দ্বার পর্যন্ত, কোণের দ্বার পর্যন্ত, এবং হননেলের দুর্গ থেকে রাজকীয় দ্রাক্ষাপেষাই কল পর্যন্ত সেই স্থানেই থাকবে।

11তার মধ্যে লোকেরা বসবাস করবে; কখনোই সেটি ধ্বংস হবে না। জেরুশালেম সুরক্ষিত থাকবে।

12যেসব জাতি জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে সদাপ্রভু এসব মহামারি দিয়ে তাদের আঘাত করবেন: তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে, তাদের চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে, এবং মুখের মধ্যে তাদের জিভ পচে যাবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.