সখরিয় 14

সেদিন “সদাপ্রভুর উদ্দেশে পবিত্র” এই কথা ঘোড়ার গলার ঘণ্টার উপরে খোদাই করা থাকবে, এবং সদাপ্রভুর গৃহের রান্নার হাঁড়িগুলি বেদির সামনের পবিত্র পাত্রগুলির মতো পবিত্র হবে।

Zechariah 14:20 (UKJV) In that day shall there be upon the bells of the horses, HOLINESS UNTO THE LORD; and the pots in the LORD's house shall be like the bowls before the altar.

18যদি মিশরীয়েরা না যায় এবং উপাসনায় অংশ না নেয় তবে তাদের দেশেও বৃষ্টি হবে না। যে সকল জাতি কুটিরবাস-পর্ব পালন করতে আসবে না সদাপ্রভু তাদের উপরে মহামারি আনবেন।

19মিশর ও অন্যান্য যেসব জাতি কুটিরবাস-পর্ব পালন করার জন্য যাবে না তাদের এই শাস্তিই দেওয়া হবে।

20সেদিন “সদাপ্রভুর উদ্দেশে পবিত্র” এই কথা ঘোড়ার গলার ঘণ্টার উপরে খোদাই করা থাকবে, এবং সদাপ্রভুর গৃহের রান্নার হাঁড়িগুলি বেদির সামনের পবিত্র পাত্রগুলির মতো পবিত্র হবে।

21জেরুশালেমের ও যিহূদার সমস্ত হাঁড়ি সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হবে, এবং যারা পশু উৎসর্গ করতে আসবে তারা সেইসব পাত্রের কয়েকটা নিয়ে সেগুলিতে রান্না করবে। সেদিন সর্বশক্তিমান সদাপ্রভুর গৃহে কোনও কনানীয় আর থাকবে না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.