সখরিয় 3

“ ‘হে মহাযাজক যিহোশূ্‌য় এবং তোমার সহযোগীরা যারা তোমার সামনে বসে আছে শোনো, কেননা তারা অদ্ভুত লক্ষণের লোক; আমি আমার দাস, সেই চারাকে, নিয়ে আসব।

Zechariah 3:8 (UKJV) Hear now, O Joshua the high priest, you, and your fellows that sit before you: for they are men wondered at: for, behold, I will bring forth my servant the BRANCH.

6সদাপ্রভুর দূত যিহোশূয়কে এই দায়িত্ব দিলেন:

7“সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন ‘তুমি যদি আমার পথে চলো ও আমার ইচ্ছা অনুসারে কাজ করো, তাহলে তুমি আমার গৃহের পরিচালনা করবে ও আমার উঠানের দায়িত্ব পাবে, এবং যারা এখানে দাঁড়িয়ে আছে আমি তাদের মতোই আমার সামনে আসবার অধিকার তোমাকে দেব।

8“ ‘হে মহাযাজক যিহোশূ্‌য় এবং তোমার সহযোগীরা যারা তোমার সামনে বসে আছে শোনো, কেননা তারা অদ্ভুত লক্ষণের লোক; আমি আমার দাস, সেই চারাকে, নিয়ে আসব।

9দেখো, আমি যিহোশূয়ের সামনে এই পাথর স্থাপন করেছি! সেই পাথরের উপরে সাতটা চোখ আছে, আর আমি তার উপরে একটি কথা খোদাই করব, এবং এই দেশের পাপ একদিনেই দূর করব,’ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।

10“সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, ‘সেদিনে তোমরা প্রত্যেকে নিজের প্রতিবেশীকে তোমাদের দ্রাক্ষালতার তলায় ও ডুমুর গাছের তলায় বসবার জন্য নিমন্ত্রণ করবে।’ ”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.