সখরিয় 9

সেদিন তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের রক্ষা করবেন যেমন মেষপালক তার মেষদের রক্ষা করেন। তারা মুকুটের মণির মতো তাঁর দেশে ঝকমক করবে।

Zechariah 9:16 (UKJV) And the LORD their God shall save them in that day as the flock of his people: for they shall be as the stones of a crown, lifted up as an explicit sign upon his land.

14তারপর সদাপ্রভু তাদের ঊর্ধ্বে দর্শন দেবেন; তাঁর তির বিদ্যুতের মতো চমকাবে। সার্বভৌম সদাপ্রভু তূরী বাজাবেন; তিনি দক্ষিণের ঝোড়ো বাতাসের মতো এগিয়ে যাবেন,

15এবং সর্বশক্তিমান সদাপ্রভু তাদের রক্ষা করবেন। তারা ধ্বংস করবে এবং গুলতি দ্বারা জয়লাভ করবে। তারা মত্ত হবে এবং দ্রাক্ষারসে মত্ত লোকের মতো শব্দ করবে; তারা বড়ো পানপাত্রের মতো পূর্ণ হবে যা যজ্ঞবেদির কোণে ছিটাবার জন্য ব্যবহার করা হয়।

16সেদিন তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের রক্ষা করবেন যেমন মেষপালক তার মেষদের রক্ষা করেন। তারা মুকুটের মণির মতো তাঁর দেশে ঝকমক করবে।

17তারা কেমন আকর্ষণীয় এবং সুন্দর হবে! শস্য খেয়ে যুবকেরা সতেজ হয়ে উঠবে, এবং নতুন দ্রাক্ষারস পান করে যুবতীরা।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.