সফনিয় 1

“আমি সমস্ত লোকেদের উপর এমন বিপত্তি আনব ফলে তারা অন্ধ লোকের মতো হাঁটবে, কারণ তারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে। তাদের রক্ত ধুলোর মতো ফেলা হবে আর দেহ গোবরের মতো পড়ে থাকবে।

Zephaniah 1:17 (UKJV) And I will bring distress upon men, that they shall walk like blind men, because they have sinned against the LORD: and their blood shall be poured out as dust, and their flesh as the dung.

15সেদিন হবে ক্রোধের দিন— ভীষণ দুর্দশা ও কষ্টের দিন, ধ্বংস এবং বিনাশের দিন, দিন ঘন অন্ধকারের, কালো মেঘাচ্ছন্ন দিন—

16চারদিকে ঘেরা নগরের বিরুদ্ধে আর কোণের সব উঁচু জায়গায় পাহারা এবং ঘরের বিরুদ্ধে শিঙার রব ও যুদ্ধের হাঁকের দিন।

17“আমি সমস্ত লোকেদের উপর এমন বিপত্তি আনব ফলে তারা অন্ধ লোকের মতো হাঁটবে, কারণ তারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে। তাদের রক্ত ধুলোর মতো ফেলা হবে আর দেহ গোবরের মতো পড়ে থাকবে।

18সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের রুপো বা তাদের সোনা কোনো কিছুই তাদের বাঁচাতে পারবে না।” তার অগ্নিময় ক্রোধে সমগ্র পৃথিবী পুড়ে যাবে, তিনি জগতে বসবাসকারী সকলকে হঠাৎ নষ্ট করে দেবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.