16চারদিকে ঘেরা নগরের বিরুদ্ধে আর কোণের সব উঁচু জায়গায় পাহারা এবং ঘরের বিরুদ্ধে শিঙার রব ও যুদ্ধের হাঁকের দিন।
17“আমি সমস্ত লোকেদের উপর এমন বিপত্তি আনব ফলে তারা অন্ধ লোকের মতো হাঁটবে, কারণ তারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে। তাদের রক্ত ধুলোর মতো ফেলা হবে আর দেহ গোবরের মতো পড়ে থাকবে।
18সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের রুপো বা তাদের সোনা কোনো কিছুই তাদের বাঁচাতে পারবে না।” তার অগ্নিময় ক্রোধে সমগ্র পৃথিবী পুড়ে যাবে, তিনি জগতে বসবাসকারী সকলকে হঠাৎ নষ্ট করে দেবেন।