সফনিয় 1

“আমি মানুষ এবং পশু উভয়কেই নষ্ট করে দেব; আকাশের পাখিদেরকেও আমি নষ্ট করে দেব আর সমুদ্রের মাছেদের— আর যে মূর্তিরা দুষ্টদের হোঁচট করাবে।” “তখন পৃথিবীর বুক থেকে সমগ্র মানবজাতিকে আমি ধ্বংস করব,” সদাপ্রভু বলেন,

Zephaniah 1:3 (UKJV) I will consume man and beast; I will consume the fowls of the heaven, and the fishes of the sea, and the stumbling blocks with the wicked: and I will cut off man from off the land, says the LORD.

1যিহূদার রাজা, আমোনের পুত্র যোশিয়ের রাজত্বকালে সদাপ্রভুর বাক্য কূশির পুত্র সফনিয়ের কাছে আসে, কূশি গদলিয়ের পুত্র, গদলিয় অমরিয়ের পুত্র, অমরিয় হিষ্কিয়ের পুত্র:

2“আমি পৃথিবীর বুক থেকে সবকিছু নষ্ট করে দেব,” সদাপ্রভু বলেন।

3“আমি মানুষ এবং পশু উভয়কেই নষ্ট করে দেব; আকাশের পাখিদেরকেও আমি নষ্ট করে দেব আর সমুদ্রের মাছেদের— আর যে মূর্তিরা দুষ্টদের হোঁচট করাবে।” “তখন পৃথিবীর বুক থেকে সমগ্র মানবজাতিকে আমি ধ্বংস করব,” সদাপ্রভু বলেন,

4“আমি যিহূদার বিরুদ্ধে আমার হাত উঠাব আর জেরুশালেমবাসীদের বিরুদ্ধেও। আমি এই দেশ থেকে অবশিষ্ট বায়াল-দেবতার প্রতিমা এবং সমস্ত পৌত্তলিক পুরোহিতদের নাম ধ্বংস করে দেব—

5যারা ছাদের উপর উঠে আকাশ-বাহিনীর উপাসনা করে, যারা সদাপ্রভুর নামে নত হয়ে প্রতিশ্রুতি নেয় এবং মালাকামের নামেও শপথ করে,

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.