সফনিয় 1

যারা ছাদের উপর উঠে আকাশ-বাহিনীর উপাসনা করে, যারা সদাপ্রভুর নামে নত হয়ে প্রতিশ্রুতি নেয় এবং মালাকামের নামেও শপথ করে,

Zephaniah 1:5 (UKJV) And them that worship the host of heaven upon the housetops; and them that worship and that swear by the LORD, and that swear by Malcham;

3“আমি মানুষ এবং পশু উভয়কেই নষ্ট করে দেব; আকাশের পাখিদেরকেও আমি নষ্ট করে দেব আর সমুদ্রের মাছেদের— আর যে মূর্তিরা দুষ্টদের হোঁচট করাবে।” “তখন পৃথিবীর বুক থেকে সমগ্র মানবজাতিকে আমি ধ্বংস করব,” সদাপ্রভু বলেন,

4“আমি যিহূদার বিরুদ্ধে আমার হাত উঠাব আর জেরুশালেমবাসীদের বিরুদ্ধেও। আমি এই দেশ থেকে অবশিষ্ট বায়াল-দেবতার প্রতিমা এবং সমস্ত পৌত্তলিক পুরোহিতদের নাম ধ্বংস করে দেব—

5যারা ছাদের উপর উঠে আকাশ-বাহিনীর উপাসনা করে, যারা সদাপ্রভুর নামে নত হয়ে প্রতিশ্রুতি নেয় এবং মালাকামের নামেও শপথ করে,

6যারা সদাপ্রভুকে অনুসরণ করা ছেড়ে দিয়েছে না তারা সদাপ্রভুকে অন্বেষণ করে, না তাঁর অনুসন্ধান করে।”

7সার্বভৌম সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ সদাপ্রভুর দিন সন্নিকট। সদাপ্রভু একটি উৎসর্গের আয়োজন করেছেন; তিনি নিমন্ত্রিত জনদের শুচিশুদ্ধ করেছেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.