সফনিয় 1

সার্বভৌম সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ সদাপ্রভুর দিন সন্নিকট। সদাপ্রভু একটি উৎসর্গের আয়োজন করেছেন; তিনি নিমন্ত্রিত জনদের শুচিশুদ্ধ করেছেন।

Zephaniah 1:7 (UKJV) Hold your peace at the presence of the Lord GOD: for the day of the LORD is at hand: for the LORD has prepared a sacrifice, he has bid his guest.

5যারা ছাদের উপর উঠে আকাশ-বাহিনীর উপাসনা করে, যারা সদাপ্রভুর নামে নত হয়ে প্রতিশ্রুতি নেয় এবং মালাকামের নামেও শপথ করে,

6যারা সদাপ্রভুকে অনুসরণ করা ছেড়ে দিয়েছে না তারা সদাপ্রভুকে অন্বেষণ করে, না তাঁর অনুসন্ধান করে।”

7সার্বভৌম সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ সদাপ্রভুর দিন সন্নিকট। সদাপ্রভু একটি উৎসর্গের আয়োজন করেছেন; তিনি নিমন্ত্রিত জনদের শুচিশুদ্ধ করেছেন।

8“সদাপ্রভুর সেই বলিদানের দিনে আমি কর্মকর্তাদের রাজপুত্রদের এবং যারা বিদেশি রীতিনীতি মানে তাদের শাস্তি দেব।

9সেদিন আমি তাদের শাস্তি দেব যারা পরজাতিদের দেবতাদের উপাসনায় সম্মিলিত হয়, যারা নিজের দেবতার মন্দির অত্যাচার আর ছলনার দ্বারা লুন্ঠিত দ্রব্যে পূর্ণ করে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.