1হে লজ্জাবিহীন জাতি, একত্রিত হও, নিজেদের একত্রিত করো,
2সেই আদেশের সময় কার্যকর হওয়ার আগে যখন দিন তুষের মতো উড়ে যাবে, সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ তোমাদের উপর আসার আগেই, সদাপ্রভুর ভীষণ ক্রোধের দিন তোমাদের উপর আসার আগেই।
3সদাপ্রভুকে খোঁজ হে দেশের নম্র জনেরা সদাপ্রভুর আজ্ঞা পালনকারীরা। ধার্মিকতার অনুসন্ধান করো, নম্রতার অনুসন্ধান করো; তবেই সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা আশ্রয় পাবে।
4গাজা পরিত্যাক্ত হবে অস্কিলোন ধ্বংস হবে। দিনের বেলার মধ্যেই অস্দোদকে খালি করে দেওয়া হবে এবং ইক্রোণবাসিদের উপড়ে ফেলা হবে।
5ধিক্ তোমাদের হে করেথীয়বাসীরা, যারা সমুদ্রের ধারে বসবাস করো; ফিলিস্তিনীদের দেশ কনান, তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর বাণী। তিনি বলেন, “আমি তোমাদের নষ্ট করব, কেউই রেহাই পাবে না।”