সফনিয় 2

অতএব, আমার জীবনের দিব্য যে,” বাহিনীগণের সদাপ্রভু ঘোষণা করেন, যিনি ইস্রায়েলের ঈশ্বর, “নিশ্চয় মোয়াব সদোমের মতো, অম্মোনীয়রা ঘমোরার মতো হবে— যা আগাছার জায়গা ও লবণের গর্তে, চিরকালের জন্য পতিত জমি হয়ে থাকবে। আমার অবশিষ্ট লোকেরা তাদের লুটবে; আমার জাতির বেঁচে থাকা লোকেরা তাদের দেশ অধিকার করবে।”

Zephaniah 2:9 (UKJV) Therefore as I live, says the LORD of hosts, the God of Israel, Surely Moab shall be as Sodom, and the children of Ammon as Gomorrah, even the breeding of nettles, and salt-pits, and a perpetual desolation: the residue of my people shall spoil them, and the remnant of my people shall possess them.

7সেই এলাকা যিহূদা বংশের বেঁচে থাকা লোকেরা অধিকার করবে; সেখানে তারা চারণভূমি পাবে। সন্ধ্যায় তারা বিশ্রাম করবে অস্কিলোনবাসীদের বাসায়। তখন থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের যত্ন করবেন; তিনি তাদের অবস্থা ফিরাবেন।

8“আমি মোয়াবের অপমানের এবং অম্মোনীয়দের ঠাট্টার কথা শুনেছি, যারা আমার প্রজাদের অপমান করে তাদের দেশের বিরুদ্ধে ভীতিপ্রদর্শন করেছে।

9অতএব, আমার জীবনের দিব্য যে,” বাহিনীগণের সদাপ্রভু ঘোষণা করেন, যিনি ইস্রায়েলের ঈশ্বর, “নিশ্চয় মোয়াব সদোমের মতো, অম্মোনীয়রা ঘমোরার মতো হবে— যা আগাছার জায়গা ও লবণের গর্তে, চিরকালের জন্য পতিত জমি হয়ে থাকবে। আমার অবশিষ্ট লোকেরা তাদের লুটবে; আমার জাতির বেঁচে থাকা লোকেরা তাদের দেশ অধিকার করবে।”

10সর্বশক্তিমান সদাপ্রভুর প্রজাদের ওপর অপমানে ও ঠাট্টার কারণে এভাবে তারা তাদের অহংকারের জন্য শাস্তি পাবে।

11তখন সদাপ্রভু তাদের প্রতি ভয়ংকর হবেন যখন তিনি পৃথিবীর সমস্ত দেবতাদের ধ্বংস করবেন। দূর দেশের জাতিরা তাঁর কাছে নত হবে, তাদের নিজের দেশে তাঁর উপাসনা করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.