সফনিয় 2

সর্বশক্তিমান সদাপ্রভুর প্রজাদের ওপর অপমানে ও ঠাট্টার কারণে এভাবে তারা তাদের অহংকারের জন্য শাস্তি পাবে।

Zephaniah 2:10 (UKJV) This shall they have for their pride, because they have reproached and magnified themselves against the people of the LORD of hosts.

8“আমি মোয়াবের অপমানের এবং অম্মোনীয়দের ঠাট্টার কথা শুনেছি, যারা আমার প্রজাদের অপমান করে তাদের দেশের বিরুদ্ধে ভীতিপ্রদর্শন করেছে।

9অতএব, আমার জীবনের দিব্য যে,” বাহিনীগণের সদাপ্রভু ঘোষণা করেন, যিনি ইস্রায়েলের ঈশ্বর, “নিশ্চয় মোয়াব সদোমের মতো, অম্মোনীয়রা ঘমোরার মতো হবে— যা আগাছার জায়গা ও লবণের গর্তে, চিরকালের জন্য পতিত জমি হয়ে থাকবে। আমার অবশিষ্ট লোকেরা তাদের লুটবে; আমার জাতির বেঁচে থাকা লোকেরা তাদের দেশ অধিকার করবে।”

10সর্বশক্তিমান সদাপ্রভুর প্রজাদের ওপর অপমানে ও ঠাট্টার কারণে এভাবে তারা তাদের অহংকারের জন্য শাস্তি পাবে।

11তখন সদাপ্রভু তাদের প্রতি ভয়ংকর হবেন যখন তিনি পৃথিবীর সমস্ত দেবতাদের ধ্বংস করবেন। দূর দেশের জাতিরা তাঁর কাছে নত হবে, তাদের নিজের দেশে তাঁর উপাসনা করবে।

12“হে কূশীয়েরা, তোমরাও, আমার তরোয়ালের দ্বারা মারা যাবে।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.