10সর্বশক্তিমান সদাপ্রভুর প্রজাদের ওপর অপমানে ও ঠাট্টার কারণে এভাবে তারা তাদের অহংকারের জন্য শাস্তি পাবে।
11তখন সদাপ্রভু তাদের প্রতি ভয়ংকর হবেন যখন তিনি পৃথিবীর সমস্ত দেবতাদের ধ্বংস করবেন। দূর দেশের জাতিরা তাঁর কাছে নত হবে, তাদের নিজের দেশে তাঁর উপাসনা করবে।
12“হে কূশীয়েরা, তোমরাও, আমার তরোয়ালের দ্বারা মারা যাবে।”
13তিনি উত্তর দিকের বিরুদ্ধে হাত বাড়িয়ে আসিরিয়াকে ধ্বংস করবেন, নীনবীকে একেবারে জনশূন্য এবং মরুভূমির মতো শুকনো করবেন।
14সেখানে গরু ও মেষের পাল এবং সব ধরনের প্রাণী শুয়ে থাকবে। মরু-প্যাঁচা ও ভুতুম-প্যাঁচারা তার থামগুলির উপরে ঘুমাবে। জানলার মধ্যে দিয়ে তাদের ডাক শোনা যাবে, পুরোনো বাড়ির ভাঙার ধ্বংসস্তূপ দরজার পথ ভরিয়ে দেবে সিডার গাছের তক্তাগুলিও খোলা পড়ে থাকবে।