5তার মাঝে সদাপ্রভু ন্যায়পরায়ণ; তিনি কোনও অন্যায় করেন না। সকালের পর সকাল তিনি ন্যায়বিচার করেন, আর প্রত্যেক নতুন দিনে তিনি ভুল করেন না, তবুও সেই অন্যায়কারীদের কোনও লজ্জা নেই।
6“আমি জাতিদের শেষ করেছি; তাদের বলিষ্ঠ দুর্গগুলি ধ্বংস হয়ে গেছে। আমি তাদের নগরের রাস্তাগুলি নির্জন করে দিয়েছি, সেখান থেকে আর কেউই যাতায়াত করে না। তাদের নগরসকল ধ্বংস হয়ে গেছে; সেগুলি খালি এবং নির্জন।
7জেরুশালেমের বিষয় আমি চিন্তা করলাম, ‘তুমি নিশ্চয় আমায় ভয় করবে এবং অনুশাসন গ্রাহ্য করবে!’ তাতে তার আশ্রয়স্থান ধ্বংস হবে না, কিংবা আমার সকল শাস্তিও তার উপর আসবে না। কিন্তু তাদের তখনও আগ্রহ ছিল দুষ্কর্ম করার জন্য যেমন তারা আগে করত।
8সুতরাং আমার জন্য অপেক্ষা করো,” সদাপ্রভু বলেন, “যেদিন আমি সাক্ষ্য দেওয়ার জন্য উঠে দাঁড়াবো। আমি জাতিদের একত্র করার জন্য মনস্থির করেছি, আর রাজ্যগুলিকে একত্রিত করব এবং আমার ক্রোধ তাদের উপর ঢেলে দেব— আমার সকল প্রচণ্ড ক্রোধ। সমগ্র পৃথিবী ভস্ম হবে আমার ঈর্ষান্বিত ক্রোধের আগুনে।
9“তখন আমি লোকেদের ওষ্ঠ শুচি করব, যাতে তারা সদাপ্রভুর নাম স্মরণ করে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর সেবা করে।