20উষীয়েলের ছেলেরা: প্রথমজন মীখা ও দ্বিতীয়জন যিশিয়।
21মরারির ছেলেরা: মহলি ও মূশি। মহলির ছেলেরা: ইলিয়াসর ও কীশ।
22ইলিয়াসর অপুত্রক অবস্থায় মারা গেলেন: তাঁর শুধু কয়েকটি মেয়েই ছিল। কীশের ছেলেরা, অর্থাৎ, তাদের খুড়তুতো ভাইয়েরাই তাদের বিয়ে করলেন।
23মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমৎ—মোট তিনজন।
24বংশানুসারে এরাই লেবির বংশধর—যারা বিভিন্ন কুলের কর্তাব্যক্তিরূপে তাদের নামানুসারে নথিভুক্ত হলেন এবং ব্যক্তিগতভাবে তাদের গুনে রাখা হল, অর্থাৎ, তারা সেইসব কর্মী, যাদের বয়স কুড়ি বছর বা তার বেশি হল ও তারা সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করতেন।