1 করিন্থীয় 12

সবই যদি এক অঙ্গ হত, তাহলে দেহ কোথায় থাকত?

1 Corinthians 12:19 (UKJV) And if they were all one member, where were the body?

17সমস্ত দেহই যদি চোখ হত, তাহলে শোনার ক্ষমতা কোথায় থাকত? সমস্ত দেহই যদি কান হত, তাহলে গন্ধ পাওয়ার ক্ষমতা কোথায় থাকত?

18কিন্তু ঈশ্বর প্রকৃতপক্ষে দেহের অঙ্গপ্রত্যঙ্গগুলির প্রত্যেকটিকে নিজের ইচ্ছামতো সাজিয়েছেন।

19সবই যদি এক অঙ্গ হত, তাহলে দেহ কোথায় থাকত?

20আসলে, অঙ্গপ্রত্যঙ্গ অনেক, কিন্তু দেহ একটাই।

21চোখ হাতকে বলতে পারে না, “তোমাকে আমার প্রয়োজন নেই!” আবার মাথা পা-কে বলতে পারে না, “তোমাকে আমার প্রয়োজন নেই!”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.