4এই পরিকল্পনাটি অবশালোম ও ইস্রায়েলের সব প্রাচীনের কাছে ভালো বলে মনে হল।
5কিন্তু অবশালোম বলল, “অর্কীয় হূশয়কেও ডেকে আনো, যেন আমরা তারও বক্তব্য শুনতে পারি।”
6হূশয় যখন তার কাছে এলেন, অবশালোম তাঁকে বলল, “অহীথোফল এই পরামর্শটি দিয়েছে। সে যা বলেছে আমাদের কি তা করা উচিত হবে? যদি তা না হয়, তবে তোমার মতামত কী, তা আমাদের জানাও।”
7হূশয় অবশালোমকে উত্তর দিলেন, “এবার অহীথোফল যে পরামর্শটি দিয়েছেন, তা ভালো হয়নি।
8আপনি তো আপনার বাবা ও তাঁর লোকজনকে জানেন; তারা যোদ্ধা, ও এমন এক-একটি বুনো ভালুকের মতো, যার কাছ থেকে তার শাবক কেড়ে নেওয়া হয়েছে। এছাড়াও, আপনার বাবা একজন অভিজ্ঞ যোদ্ধা; তিনি সৈন্যদলের সঙ্গে রাত কাটাবেন না।