17তিনি মহিলাটির দিকে এগিয়ে গেলেন, ও সে জিজ্ঞাসা করল, “আপনিই কি যোয়াব?” “হ্যাঁ, আমিই,” তিনি উত্তর দিলেন। মহিলাটি বলল, “আপনার দাসীর যা বলার আছে, তা একটু শুনুন।” “আমি শুনছি,” তিনি বললেন।
18সে বলে যাচ্ছিল, “বহুকাল আগে লোকে বলত, ‘আবেলে গিয়ে উত্তরটি জেনে এসো,’ এবং সেভাবেই মামলার নিষ্পত্তি হত।
19ইস্রায়েলে আমরাই শান্তিপূর্ণ ও বিশ্বস্ত গোষ্ঠী। আপনি এমন এক নগরকে ধ্বংস করতে চাইছেন, যা ইস্রায়েলে এক মাতৃস্থানীয় নগর। আপনি কেন সদাপ্রভুর উত্তরাধিকার গ্রাস করতে চাইছেন?”
20“এ কাজ আমার কাছ থেকে দূরে থাকুক!” যোয়াব উত্তর দিলেন, “গ্রাস করার বা ধ্বংস করার বিষয়টি আমার কাছ থেকে দূরে থাকুক!
21ব্যাপারটি এরকম নয়। ইফ্রয়িমের পার্বত্য এলাকা থেকে একজন লোক, বিখ্রির ছেলে শেব—মহারাজের বিরুদ্ধে, দাউদের বিরুদ্ধে হাত উঠিয়েছে। এই একটি লোককে আমার হাতে তুলে দাও, আর আমি নগর ছেড়ে চলে যাব।” মহিলাটি যোয়াবকে বলল, “প্রাচীরের উপর থেকেই তার মুণ্ডুটি আপনার কাছে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।”