10আগের বারের মতো, সেই বারও আমি চল্লিশ দিন ও চল্লিশ রাত পাহাড়ের উপরে ছিলাম আর সেই বারও সদাপ্রভু আমার কথা শুনেছিলেন। তোমাদের ধ্বংস করার ইচ্ছা তাঁর ছিল না।
11সদাপ্রভু আমাকে বলেছিলেন, “যাও, তুমি গিয়ে লোকদের পরিচালনা করে নিয়ে যাও, যেন তাদের পূর্বপুরুষদের কাছে আমি যে দেশ দেওয়ার শপথ করেছিলাম সেখানে গিয়ে তারা তা অধিকার করে নিতে পারে।”
12এখন হে ইস্রায়েল, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে কী চান? তিনি কেবল চান যেন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, সব ব্যাপারে তাঁর পথে চলো, তাঁকে ভালোবাসো, তোমাদের সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো,
13আর তোমাদের মঙ্গলের জন্য আজ আমি তোমাদের কাছে সদাপ্রভুর যেসব আদেশ ও অনুশাসন দিচ্ছি তা পালন করো।
14আকাশ ও তার উপরের সবকিছু এবং পৃথিবী ও তার মধ্যবর্তী সবকিছুই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর।