13প্রচুর জলের কাছে থাকা সমস্ত গবাদি পশুকে আমি ধ্বংস করব সেই জল আর মানুষের পায়ে অথবা গবাদি পশুর খুরে আর ঘোলা হবে না।
14তখন আমি তার জল থিতাতে দেব এবং স্রোত তেলের মতো বহাব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
15আমি যখন মিশরকে জনশূন্য করব এবং দেশের মধ্যেকার সবকিছু খালি করে ফেলব, আর সেখানকার বাসিন্দাদের আঘাত করব, তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।’
16“তারা তার জন্য এই বিলাপ-গীত করবে। বিভিন্ন জাতির মেয়েরাও এই গান করবে; তারা মিশর ও তার সব লোকদের জন্য তা গাইবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।”
17বারো বছরের, মাসের পনেরো দিনের দিন, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,